Home / ফটো গ্যালারি / চার উপস্থাপক এক আনন্দমেলায়!
4+anaunser+mbd

চার উপস্থাপক এক আনন্দমেলায়!

এই ভিন্নধর্মী উপস্থাপনায় থাকবেন তুষার খান, রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। তাদের সঙ্গে আরো অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নাট্যকার বৃন্দাবন দাস।…

মাস্টারি বিডি ।
ঢাকা । ১০ জুন ২০১৮ । ২৭ জ্যৈষ্ঠ ১৪২৪

একজন নয়- দুজন নয়- এমনকি তিনজনও নয়- চার চারজন উপস্থাপক এবার একযোগে উপস্থাপনা করছেন বিনোদন ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’র শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। শুটিং হয়েছে বিটিভির স্টুডিওতে। এবারের আনন্দমেলায় অংশ নিয়েছেন সংগীত, টেলিভিশন, চলচ্চিত্র, নৃত্যসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকাশিল্পী।

তবে এবারই প্রথম চারজন তারকাশিল্পী একসঙ্গে আনন্দমেলার উপস্থাপনা করছেন।

এই ভিন্নধর্মী উপস্থাপনায় থাকবেন তুষার খান, রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। তাদের সঙ্গে আরো অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নাট্যকার বৃন্দাবন দাস।

অনুষ্ঠানে বৃষ্টি নিয়ে তিনটি জনপ্রিয় গানের কোলাজ নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নৃত্য পরিবেশন করছেন তিনটি জনপ্রিয় গানের সঙ্গে। এছাড়াও থাকছে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা এবং নৃত্যাঞ্চলের অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে একটি বিশেষ নৃত্য পরিবেশনা।

4+anaunser+mbd-2

এবারের আনন্দমেলায় গান গাইছেন কণ্ঠশিল্পী মমতাজ, কুমার বিশ্বজিৎ, অভিনেতা ফজলুর রহমান বাবু। শিল্পী কৌশিক হোসেন তাপসের ফিচারিংয়ে বাউল সামসেল হক চিশতী ও কৌশিক হোসেন তাপস যৌথভাবে পরিবেশন করেন বেহায়া মন-২ শিরোনামের গান। ইবরার টিপুর সংগীতায়োজনে‌ ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি একসঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী দুইবোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

আনন্দমেলার বিভিন্ন মজার ও শিক্ষামূলক নাটিকায় অংশ নিয়েছেন অভিনেতা আতাউর রহমান, এসএম মহসিন, আল মামুন, মোহাম্মদ বারি, মনিরা মিঠু, মনোজ কুমার, ইফফাত তৃশা, খলিলুর রহমান কাদেরি, আশরাফ কবীর, আমিনুল হক, রওনক বিশাখা শ্যামলী প্রমুখ। বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় মহিলা ফুটবল দলের দুই খেলোয়াড়।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.