Home / এই দিন / পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
Narail-02

পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে

মাস্টারি বিডি
সংস্কৃতি প্রতিবেদন । ৬ ডিসেম্বর ২০১৮ । ২২ অগ্রহায়ণ ১৪২৫

এ পৃথিবী যেমন আছে, তেমনই ঠিক রবে / সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে, তুমি জানো না রে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা, -এইসব কালজয়ী গানের অমর স্রষ্টা নড়াইল জেলার চারণ কবি বিজয় সরকারের ৩৩তম প্রয়ান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী মেলা হয়ে গেল। “বিজয়ের গানে মানব মুক্তি” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, জেলা প্রশাসক আনজুুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. গাজী রহমান প্রমুখ।

bijoy+sarker+mbd

এবছর বাগেরহাটের রামপাল উপজেলার কবিয়াল শ্যামল সরকারকে বিজয় সরকার স্বর্ণ পদক প্রদান করা হয়। এছাড়া বিজয় গবেষক হিসেবে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের কবি মহসিন হোসেন, বিজয় নান্দীকার হিসেবে সদর উপজেলার মাইজপাড়া গ্রামের শিল্পী বলদেব অধিকারী, বিজয়গীতি শিল্পী হিসেবে কানাইলাল কুন্ডু, বিজয় সাথী হিসেবে বিএম ফসিয়ার রহমান, মুলিয়া গ্রামের রবীন্দ্রনাথ অধিকারী, বালিয়াডাঙ্গা গ্রামের মো. আসাদুজ্জামান এবং মো.ওয়াহিদুর রহমানকে সম্মাননায় ভূষিত করা হয়।
প্রসঙ্গত, বিরল ব্যক্তিত্ব ও প্রতিভাসম্পন্ন কবিয়াল বিজয় সরকার ১৯০২ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.