Home / উৎসব ও সংস্কৃতি / পাহাড়ে জমজমাট বৈসাবি উৎসব
ফাইল ফটো
ফাইল ফটো

পাহাড়ে জমজমাট বৈসাবি উৎসব

boishabi+mbd-ok-ok

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০২ এপ্রিল ২০১৯ । ১৯ চৈত্র ১৪২৫

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু । মূলত আগামী ১২, ১৩ এবং ১৪ এপ্রিল এ তিন দিনব্যাপী মূল উৎসব পালন করা হলেও এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

boishabi+mbd-ok

                                                                          ফাইল ফটো

রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট ৪ দিনব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক বিষু মেলার আয়োজন করেছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনষ্টিটিউটের মেলা আজ ২ এপ্রিল থেকে ৫এপ্রিল পর্যন্ত চলবে। এতে প্রথমদিন আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয়দিন ঐতিহ্যবাহী খেলাধুলা, কবিতা পাঠ, সন্ধ্যায় ৩ জেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয়দিন বিকাল ৪ টায় ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন ও রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট শিল্পীদের পরিবেশনায় ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। চতুর্থদিন ঐতিহ্যবাহী পাচন রান্না, বিভিন্ন খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

boishabi+mbd-2

                                                                       ফাইল ফটো

এদিকে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর উদ্যোগে ৩ দিনব্যাপী জুম সংস্কৃতি মেলা ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জাক এর আহবায়ক শিশির চাকমা জানান, পার্বত্য এলাকার ১১টি জনগোষ্ঠীর মাঝে মেল বন্ধন সৃষ্টির জন্য মেলার আয়োজন, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার ষ্টলগুলোতে জুম চাষের উপর গুরুত্বারোপ করা হবে।

boishabi+mbd-4

                                                                        ফাইল ফটো

“জুম্ম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হোন” এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত এবারো র‌্যালি, আলোচনা সভা, খেলাধুলা, ফুল ভাসানোসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষূ, বিহু সাংক্রান উদযাপন কমিটি। ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে নানা অনুষ্ঠানমালা।
মুলত বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ীরা পুরানো বছরকে বিদায় জানায় আর নতুন বছরকে বরণ করে নেয়। সবার কামনা থাকে পুরানো বছরের সকল গ্লানি, ব্যর্থতা, হিংসা, বিদ্বেষ মুছে যাক নতুন বছর ভালোবাসা, সাফল্য আর সম্প্রীতির হোক। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.