Home / ফটো গ্যালারি / হারিয়ে যাচ্ছে গরিবের এসি ঘর!
matir+ghar+mbd-3

হারিয়ে যাচ্ছে গরিবের এসি ঘর!

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ঢাকা । ০২ এপ্রিল ২০১৯ । ১৯ চৈত্র ১৪২৫

আধুনিকতা ও প্রযুক্তির অগ্রযাত্রায় গ্রামের ঐতিহ্যবাহী মাটির ঘর এখন হারিয়ে যেতে বসেছে। অতীতে গ্রামের মানুষের এসি ঘর বলা হত মাটির তৈরি ঘরকে। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও খুবই শীতে আদর্শ বসবাস-উপযোগী ছিলো মাটির তৈরি এসব ঘর। আগের মতো এখন আর তেমন একটা নজরে পড়ে না এই মাটির ঘর।

matir+ghar+mbd-4

এই মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো এলাকা ভেদে। গৃহিণীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আলপনা এঁকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন।

matir+ghar+mbd-1

এক সময় গ্রামের মানুষ মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও নানা কারণে এখন এদিক থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রবল বর্ষণে মাটির ঘরের ক্ষয়ক্ষতি হয় বেশি। অন্যদিকে আধুনিক নির্মাণসামগ্রী দিয়ে ঘর বানালে এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। তবে এ কথা মানতে হবে, ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির ঘর শত বছরেরও বেশি স্থায়ী হয়।

matir+ghar+mbd-2

তারপরও বাস্তবতা হচ্ছে, দালান-কোঠা আর অট্টালিকার কাছে হার মানছে মাটির ঘর। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির ঘরের ক্ষতি হয় বলে ইট-সিমেন্টের ঘর নির্মাণে এখন উৎসাহী হচ্ছে মানুষ। ফলে হারিয়ে যাচ্ছে গরিবের এসি খ্যাত আরামদায়ক মাটির ঘর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.