Home / আন্তর্জাতিক / পাঁচ দিনের সফল সফর শেষে ভারতে ফিরে গেলেন প্রণব মুখার্জি
pronob+mukharjee+mbd-4

পাঁচ দিনের সফল সফর শেষে ভারতে ফিরে গেলেন প্রণব মুখার্জি

pronab+mukharjje+mbd-7

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে বিদায় জানান।

pronob+mukharjee+mbd-3

প্রণব গত রোববার ঢাকায় আসেন এবং পরদিন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি তার সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

pronab+mukharjje+mbd-6

প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়া হয়।

তিনি এই সফরে রাজধানীতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন’সহ বেশকিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রণব মুখার্জি ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন’-এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন দেন।

pronob+mukharjee+mbd-2

ভারতের সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত এই সফরে অন্যান্যের মধ্যে তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জি তার সঙ্গে ছিলেন।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে প্রণব মুখার্জি গত বছর জুলাই মাসে অবসরে যান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.