মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না শ্রীলংকার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাই লংকাকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্ডিমাল।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১২ রানে হারিয়ে মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে রোমাঞ্চকর জয়ের স্বাদ নেয় জিম্বাবুয়ে।
তামিম-এনামুলের জুটিতে বাংলাদেশের যাত্রা ভালোভাবেই শুরু হয়। পঞ্চাশছোঁয়া জুটিতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল ও এনামুল হক।
১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৮ রান। এই সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরা এনামুল হক ৩৫ বলে অপরাজিত ৩৪ রানে। এরই মধ্যে তিনটি চারের পাশে হাঁকিয়েছেন একটি ছক্কা।
নিজেকে গুটিয়ে রেখেছেন তামিম। ৪৯ বলে খেলছেন ২৮ রানে।
৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। ২৬ বলে তামিমের রান ১২। এনামুল ১৬ বলে ১৮।
শুরুতেই জীবন পেলেন এনামুল হক। প্রথম স্লিপে তার ক্যাচ ছেড়েছেন কুসল মেন্ডিস।

সুরঙ্গা লাকমলের প্রথম বলে সিঙ্গেল নেন তামিম ইকবাল। দ্বিতীয় বলে দুই রান নিয়ে রানের খাতা খুলেন এনামুল। পরের বলে সহজ ক্যাচ দেন স্লিপে। কিন্তু মুঠোয় নিতে পারেননি মেন্ডিস।
এদিকে চোটের জন্য ছিটকে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার জায়গায় দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা। বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল।
জিম্বাবুয়ের বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্সে জায়গা হারিয়েছেন দুশমন্থ চামিরা। তার জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার নুয়ান প্রদিপ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম।

শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।
সৌজন্যে : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম