মাস্টারি বিডি | বাঁধন খান
ফিচার | ১৫ মে ২০১৯ | ০১ জ্যৈষ্ঠ ১৪২৬
দুর্লভ প্রজাতির নির্বিষ রঙিলা গেছো সাপ। এরা এক গাছ থেকে দ্রুত অন্য গাছে লাফিয়ে চলে। মনে হয় যেন উড়ে চলছে। ডোরা গেছো সাপ বা ডোরা বেত আঁচড়া নামেও পরিচিত। ইংরেজিতে বলে Painted Bronzeback Tree Snake. Colubridae পরিবারের এই সদস্যের বৈজ্ঞানিক নাম Dendrelaphis tristris.।
রঙিলা গেছো সাপের দেহ লম্বা ও ছিপছিপে। প্রাপ্তবয়ষ্ক সাপের দৈর্ঘ্য গড়ে ১০০ ও সর্বোচ্চ ১৪৩ সেমি। সদ্য ফোটা বাচ্চা ২০ থেকে ৩০ সেমি। দেহের ওপরটা তামাটে-বাদামি বা বাদামি-জলপাই, নিচটা হলদে-সাদা, ফ্যাকাশে সবুজাভ বা নীলচে, দু’পাশ দিয়ে একটি হলদে বা ঘিয়ে রঙের দাগ চলে গেছে। মাথা লম্বাটে ও ঘাড় থেকে স্পষ্টত আলাদা। মাথার দু’পাশ থেকে চোখ হয়ে একটি কালো রেখা চলে গেছে। জিহ্বার রঙ উজ্জ্বল লাল।

রঙিলা গেছো সাপ দিবাচর ও বৃক্ষচারি। মূলত বন-জঙ্গলে বাস করে, তবে গাছপালাপূর্ণ এলাকা ও মানুষের আবাস এলাকার কাছেও দেখা যায়। নিচু ঝোপ-জঙ্গল-গাছ থেকে একাকী মাটিতে নামে। এরা দ্রুত নড়াচড়া ও চলাফেরা করতে সক্ষম। সহজেই গাছের এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়ায়। এরা অ-বিষধর সাপ। মূল খাদ্য ব্যাঙ, গিরগিটি, ছোট সাপ, মুরগির বাচ্চা ইত্যাদি।
রঙিলা গেছো সাপ সারা বছরই প্রজনন করতে পারে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম