মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
স্পোর্টস ডেস্ক । ১৪ মে ২০১৯ । ৩১ বৈশাখ ১৪২৬
দুর্দান্ত ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ। ব্যাটসম্যান-বোলারদের চমৎকার খেলায় এক ম্যাচ বাকি রেখেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করলো টাইগার টিম। সোমবার ডাবলিনে টুর্নামেন্টের পঞ্চম ও লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৩ খেলা শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

৪ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্বাগতিক আয়ারল্যান্ড। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ১৫ মে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম