Home / প্রকৃতি / ‌`পথের ধারে নামহারা ফুল’
red+sonail+flwer+mbd

‌`পথের ধারে নামহারা ফুল’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ১৪ মে ২০১৯ । ৩১ বৈশাখ ১৪২৬

সেভাবে নাম জানা নেই- এমন বহু ফুল প্রকৃতিকে সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। বর্ণে বর্ণে সাজিয়ে তুলেছে। তৈরি করছে নিসর্গের এক নান্দনিক ভুবন। এ ফুলগুলো অনাদরে ফুটে কিছুটা সময় থেকে অনাদরেই আবার ঝরে পড়ে। সুরভিত সৌন্দর্যের এ ফুলগুলো পথিক যখন পথের ধারে দেখে তখন কিছুটা সময়ের জন্য থমকে দাঁড়ায়। কী দারুণ রংবাহারি রূপই না থাকে তাদের অঙ্গসৌষ্ঠবে! তেমনই এক ফুল বহু বহু দিন ধরে বনফুলের পরিচয়ে ফুটছে। এখন কেউবা বলছে- এই ফুলের নাম রেড সোনাইল।

red+sonail+flwer+mbd-2

গ্রীষ্মের এই সময়টায় লাল কৃষ্ণচূড়া আকাশপানে চোখ মেলে জানান দেয়, অগ্নিঝরা দিনের প্রতীক হয়ে এসেছে। দাবদাহে হাঁসফাঁস করা মানুষ এই কৃষ্ণচূড়ার ছায়ার নিচেই বসে জুড়িয়ে নেয় অবসন্ন দেহ। কৃষ্ণচূড়ার মতোই লম্বা এক গাছ বনফুলের বৃক্ষের পরিচিতি নিয়ে ফুটছে গ্রামের পথের ধারে। দূর থেকে লম্বা বৃক্ষে ফোটা লাল রঙের এই ফুল দেখে সাধারণজন ধারণা করে, এটাও কৃষ্ণচূড়া। আসলে এই ফুল কৃষ্ণচূড়া নয়। রাধাচূড়াও নয়। সোনালু বলতে হলদেটে ও সোনালি রঙের যে ফুল দেখা যায় অনেকটা তারই মতো এই ফুল দেখতে লালচে। ভ্রান্তি বিলাসের মধ্যে পড়ে এই ফুল পরিচিতি পাচ্ছে কৃষ্ণচূড়া।

গাছতলায় ফুলের দিকে তাকালে ভ্রান্তি কেটে যায়। এ তো কৃষ্ণচূড়া নয়। লাল কোন এক বনফুল। বহু যুগ পর জানা যাচ্ছে- এর পরিচিতি লাল সোনাইল।

রেড সোনাইল ফুল শোভাবর্ধন করছে দেশের পথ-ঘাটকে। তবে এই ফুল অনাদরে বনফুল হয়েই হয়তো রয়ে যাবে…. যদি কি-না এর নামকরণ না করেন সংশ্লিাষ্ট কর্তৃপক্ষ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.