Home / ফটো গ্যালারি / দশ বছরের ছোট নিকের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা!
pryangka+new+love+mbd

দশ বছরের ছোট নিকের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা!

pryangka+new+love+mbd-3

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ৩০ মে ২০১৮ । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৪

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নাকি তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন। এবং সেই ভালোবাসার মানুষ আর কেউ নন, মার্কিন গায়ক, গীতিকার ও অভিনেতা নিক জোনাস।

প্রিয়াঙ্কার প্রেম নিয়ে হলিউডেও জোর গুঞ্জন চলছে। নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এমনটাই খবর বেরিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমে।

Priyanka+new+love+mbd

মার্কিন গণমাধ্যমের দাবি, প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক একেবারেই নতুন। তারা দারুণ জুটি। একে অন্যের প্রতি যথেষ্ট আগ্রহী। এখন নিয়মিত ডেটিংও করছেন তারা। হলিউডের ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট লাইভ’ কনসার্টে অংশগ্রহণের পর থেকে তাদের এই ঘনিষ্ঠতা।

প্রিয়াঙ্কা ও নিক লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে এক সঙ্গে বেসবল খেলা দেখতে যান। তারা ওই গেমে ‘সিটি অব অ্যাঞ্জেল হোম’ টিমকে সমর্থন দিয়ে একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে প্রিয়াঙ্কা আর নিককে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। ওই সময় তাদের অনেক হাসিখুশী ও উৎফুল্ল দেখাচ্ছিল।

pryangka+new+love+mbd-2

অইসময় দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। পরে টুইটারে সেই ছবি দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে।

এছাড়াও নৌকায় চড়ে নিকের বন্ধুদের সঙ্গেও প্রিয়াঙ্কাকে ঘুরতে দেখা যায়। তাদের সেই ঘোরাঘুরির ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।

প্রসঙ্গত, গত বছর প্রিয়াঙ্কা নিজের প্রেম সম্পর্কে বলেন, খুবই প্রতিশ্রুতিসম্পন্ন একটি সম্পর্কের মধ্যে আছেন। যদিও পরে তার ওই সম্পর্কের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এর আগেও প্রিয়াঙ্কার প্রেম নিয়ে অনেকবার গুঞ্জন ওঠে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.