Home / খেলা / পরীমনি’র বিশ্বকাপ ভাবনা…
porimoni+wcf+mbd

পরীমনি’র বিশ্বকাপ ভাবনা…

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩০ মে ২০১৮ । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৪

ঢালিউডের নায়িকা পরীমনি। মজার ব্যাপার হচ্ছে- রুপালি পর্দার জনপ্রিয় এ তারকার বিশ্বকাপ ফুটবলেও কিন্তু মনোযোগ রয়েছে। অন্তত নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবি তাই বলছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলে গোটা বাংলাদেশ যখন আর্জেন্টিনা ব্রাজিল জ্বরে আক্রান্ত, কোথাও কোথাও আবার জার্মানি-ফ্রান্স-স্পেন-এর প্রকোপ দেখা দিয়েছে তখন ‘স্বপ্নজাল’ খ্যাত শুভ্রা কোন দলকে সমর্থন করছেন? ভক্তদের মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগতে পারে।

porimoni+wcf+mbd-3

পরীমনি অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ফুটবল হাতে নিয়ে ছবিটির সাথে যে ক্যাপশন জুড়ে দিয়েছেন তার মর্মার্থ হলো- কোয়ালিফাই করা ৩২টি দলের যে কেউ শিরোপা অর্জনের সামর্থ রাখে। অর্থাৎ প্রত্যেকটি দলের ক্ষমতা রয়েছে বিশ্বকাপ জয়ের। তারপরেও তো কথা থাকে। কী বলছেন পরীমনি?

porimoni+wcf+mbd-2

তিনি বলছেন, ‘আমি মনে করি প্রত্যেক জাতীয় দলের বিশ্বকাপ জয়ের সমান সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপে যে কোনো ঘটনাই ঘটতে পারে।’

তবে ছবিটি কিসের, কেনইবা তোলা হয়েছে তা স্পষ্ট করেননি ঢাকাই ছবির এই লাস্যময়ী নায়িকা।

সৌজন্যে : কালের কণ্ঠ অনলাইন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …

Leave a Reply

Your email address will not be published.