Home / আন্তর্জাতিক / ঢাকায় ৬৩তম সিপিএ সম্মেলন
CPC+dhaka+2017+mbd

ঢাকায় ৬৩তম সিপিএ সম্মেলন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০১ নভেম্বর ২০১৭ । ১৭ কার্তিক ১৪২৪

কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশন (সিপিএ)’র অন্যতম বৃহৎ বার্ষিক সমাবেশ ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলন (সিপিসি) আজ বুধবার থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমীন চৌধুরী মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ও সিপিএ’র ভাইস-পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ৬৩তম সিপিএ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন চলবে ৮ নভেম্বর পর্যন্ত । খবর বাসস-এর।

তিনি আরও বলেন, এ বছরের সিপিএ সম্মেলন তিন বছর মেয়াদে নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবে। ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার ও ২৩ জন ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০ জন সিপিএ সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করবেন উল্লেখ করে তিনি বলেন, ৬৩তম সম্মেলনের মাধ্যমে সিপিএ’র সকল সদস্য তাদের একজন নতুন চেয়ারপার্সন নির্বাচিত করবেন।

CPC+dhaka+2017+mbd-2

ড. শিরীন বলেন, বর্তমান বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, কন্টিনিউইং টু এনহ্যান্স দ্যা হাই স্ট্যান্ডার্ডস অফ পারফর্ময়েন্স অফ পার্লামেন্ট’। যেখানে সিপিএ’র প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র, গতিশীলতা ও উন্নয়ন।

এই সম্মেলনে ৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। অন্য সদস্যরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ফজিলাতুন নেসা বাপ্পী ও ফখরুল ইমাম।

সিপিএ প্রেসিডেন্ট ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ৬৩তম সিপিসি’র আয়োজন করছেন। এই সম্মেলন ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

১৯৭৩ সাল থেকে সিপিএ’র সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসমূহে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.