Home / খেলা / টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি
bd+cricket+mbd-3

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৫ এপ্রিল ২০১৮ । ১২ বৈশাখ ১৪২৪

২০১৯ বিশ্বকাপে কোনো গ্রুপের ব্যাপার নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। কিন্তু কবে কার বিপক্ষে বাংলাদেশ খেলবে, সেটি জানা দরকার।

বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো আজ বুধবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।

bd+cricket+mbd-2

যে সূচিটি ক্রিকইনফো প্রকাশ করেছে সেটি আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে অনুমোদন হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় আইসিসি বোর্ড মিটিংয়ে এটি উঠবে চূড়ান্ত অনুমোদনের জন্য। এ সূচিটিই চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে, সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

bd+cricket+mbd

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডে। সেবার লর্ডসে কোনো ম্যাচ ছিল না তাদের। লর্ডসে ম্যাচ খেলার সুযোগ হয়নি গত চ্যাম্পিয়নস ট্রফিতেও। শুধু আইসিসির টুর্নামেন্ট নয়, ২০১৯ বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে ক্রিকেটের তীর্থে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। নকআউট পর্বে বাংলাদেশের খেলার সুযোগ হবে কি না, সেটি অবশ্য এখনই বলার উপায় নেই।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.