Home / উদ্যোগ / জয়পুরহাটে প্রবীণদের কম্বল, বয়স্ক ভাতাসহ অন্যান্য উপকরণ প্রদান
joypurhat+mbd

জয়পুরহাটে প্রবীণদের কম্বল, বয়স্ক ভাতাসহ অন্যান্য উপকরণ প্রদান

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ২০ জানুয়ারি ২০১৮ । ০৭ মাঘ ১৪২৪

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণ ও দুঃস্থদের মাঝে পৃথক স্থানে কম্বল ও বয়স্ক ভাতাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’ ধলাহার ইউনিয়নে ৩শ ও ভাদসা ইউনিয়নে ৩শ জনের মাঝে কম্বল ও চাদর বিতরণ করে। এ ছাড়াও ধলাহার ইউনিয়নে একশ জনের মধ্যে ৬০ হাজার ও ভাদসা ইউনিয়নের ৭৫ জন প্রবীণের মধ্যে ৯০ হাজার টাকা বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে ভাদসা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবীণ নারী পুরুষের সমন্বয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম। ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আবুল বাশার, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মনির হোসেন, উপপরিচালক রফিকুল ইসলাম, তিতাস মোস্তফা । প্রবীণ কর্মসূচির ফোকাল পারসন সিদ্দিকুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা শাহজামাল বক্তব্য রাখেন।

পরে প্রবীণ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল ও চাদর এবং বয়স্ক ভাতা বিতরণ করা হয়। এ ছাড়াও ২৫ জন প্রবীণকে কমোট চেয়ার, হাতের স্টিক, হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 25 2

তিস্তার বুকে জেগেওঠা চরে সোনালি আঁশের চাষ

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫ মাসস তিস্তার বুকে জেগে ওঠা চরে করা হয়েছে পাট চাষ। সেই …

Leave a Reply

Your email address will not be published.