মাস্টারি সংবাদ | রিপন রায়
সংবাদ | ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৫ ভাদ্র ১৪৩০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন। এসময় তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে সম্মেলনটি শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন। এসময় তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে জো বাইডেন ছাড়াও যোগদানকারী বিশ্ব নেতারা হলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল, তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ।
সূত্র : বাংলা ট্রিবিউন, ছবি : ফোকাস বাংলা
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম