Home / নির্বাচিত সংবাদ / শেখ হাসিনা-নরেন্দ্র মোদির ফলপ্রসূ বৈঠক
out.

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির ফলপ্রসূ বৈঠক

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
সংবাদ | ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৪ ভাদ্র ১৪৩০

replicate-prediction-54uxcujbteac56k5ibmea7s6w4

আজ শুক্রবার স্থানীয় সময়  বিকেলে নয়াদিল্লির লোককল্যাণ মার্গে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। বৈঠকের তথ্য জানিয়ে টুইটারে (বর্তমানের এক্স) পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’

 replicate-prediction-kkjsnvrbdzvpyjnf6oloaxwkp4 (1)

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের শেষে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই হলো দুই নেতার শেষ বৈঠক।

 

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …