মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ জানুয়ারি ২০১৭ । ১৯ পৌষ ১৪২৩
আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স রুমে “জননেতা আব্দুর রাজ্জাক স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা বলা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্মারক বক্তৃতা প্রদান করবেন এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জননেতা আব্দুর রাজ্জাক স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা সদস্য ফরিদা রাজ্জাক।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম