Home / জাতীয় / ছুটি আর ছুটি!
5 1 1 1

ছুটি আর ছুটি!

ঢাকা, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ মাসস
আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।

এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি।সুতরাং পয়লা মেসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

 প্রতিবছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …