মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ নভেম্বর ২০১৬ । ২২ কার্তিক ১৪২৩
বেসরকারি টেলিফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হচ্ছে। ফলে শিগগিরই চালু হচ্ছে সিটিসেল।
আদালতের নির্দেশনা অনুসারে সিটিসেলের বন্ধ বেতার তরঙ্গ পুনরায় খুলে দিচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি । আজ রোববার রাতেই মধ্যেই এটি চালু হতে পারে। বকেয়া টাকা পরিশোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার আবেদন নিয়ে আপিল বিভাগে গেলে গত বৃহস্পতিবার অবিলম্বে তাদের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে।
আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম