মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ০৪ ডিসেম্বর ২০১৬ । ২০ অগ্রহায়ণ ১৪২৩
আত্মপ্রকাশের সবচেয়ে আধুনিক, বলিষ্ঠ গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। সমাজজীবনে ব্যাপক প্রভাব বিস্তারে চলচ্চিত্রের ভূমিকা অসামান্য। অথচ একশ বছর আগেও যা ছিল প্রায় অস্তিত্বহীন।
চলচ্চিত্র হচ্ছে সেলুলয়েড ফিতায় ধারণকৃত দৃশ্যের পরম্পরা যা গতিশীল মননে সঞ্চার করে বিভিন্ন অভিব্যক্তি। তবে গতিময়তার কারণেই চলচ্চিত্র এর নাম ধারণ করেছে। ১৮৮৮ সালের ১৪ অক্টোবরে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়বসায়ারের লুইস লি প্রিন্সের মাত্র দুই সেকেন্ডের ‘রাউন্ড হে গার্ডেন সিন নামে বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন।
১৮৭৮ সালে লিল্যান্ড স্ট্যানফোর্ডের অর্থায়নে এডউইয়ার্ড মুভিজ সফলতার সাথে নির্মাণ করেন ‘অক্সিডেন্ট’ শীর্ষক চলচ্চিত্র। এই চলচ্চিত্রে একটি ঘোড়ার ছবি ব্যহার করা করা হয়। ছবিটি চলমান করতে ১২ মিমি ক্যামেরা ব্যবহৃত হয়।
১৮৯৩ সালে বিশ্বের প্রথম পেক্ষাগৃহ নির্মিত হয় শিকাগোতে। মেব্রিজ তার বক্তব্য দেয়ার জন্য জুপ্রাক্সোগ্রাফিক্যাল হল নির্মাণ করেন। এবং এই হলে তিনি দর্শকদের চলমান ছায়াছবি প্রদর্শনে জুপ্রাক্সিসকোপ ব্যবহার করেন । এখানেই অর্থের বিনিময়ে টিকিট কেটে ছবি দেখা শুরু হয়।
ছলমান ছবি ধারণ এবং ব্যবহারের জন্য এডিসন ল্যাবরেটরিসের প্রধান প্রকৌশলী উইলিয়াম কেনেডি লাউরি ডিকসন সেলুলয়েড ফিতা আবিষ্কারক করেন।
১৮৯৩ সালে শিকাগোর বিশ্ব বিজ্ঞান মেলায় জনসাধারণের সামনে তার আবিষ্কৃত কিনোটোগ্রাফ এবং কিনেটোস্কোপ প্রদর্শন করেন। প্রথম কার্যকরি মুভিং পিকচার ক্যামেরা ছিল কিনেটোগ্রাফ। চলমান সেলুলয়েড ফিল্ম প্রদর্শনের জন্য ব্যবহার করেন কিনেটোস্কোপ। এর মাধ্যমে দেখানো হতে শারীরিক ক্রীড়া কৌশল, মুষ্টিযুদ্ধ ইত্যাদি। এ সময়ে কিনেটোস্কোপের সফলতার বিষয়টি ইউরোপে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ইলেকট্রিশিয়ান ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রস্তুতকারক রবার্ট ডব্লিউ পল এবং বার্ট একরস কিনেটোস্কোপের ধারণা নিয়ে তারা দর্শকদের চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেন। তিনি একটি ফিল্ম প্রজেক্টর তৈরী করে ১৮৯৫ সালে শো নিয়ে জনসাধারণের সামনে প্রথমে হাজির হন। এ সময়ে ফ্রান্সে অগাস্টি এবং লুইস লুমিরি হাতে বহনযোগ্য ক্যামেরা, প্রিন্টার এবং প্রজেক্টরসম্বলিত সিনেমাটোগ্রাফ আবিস্কার করেন। ১৮৯৫ সালের শেষে প্যারিসে অ্যান্টনি লুমিরি অর্থের বিনিময়ে চলমান ছায়াছবি প্রদর্শনী আরম্ভ করেন। প্রথম পাবলিক মোশন চলচ্চিত্র প্রদর্শিত হয় ইউরোপে।
১৮৯৫ সালের ১ নভেম্বর থেকে ৩১ নভেম্বর কম্পনমুক্ত ‘বায়োস্কোপ’ নামে সাদা একটি পর্দায় ছায়াছবি প্রদর্শিত হয়। এই বছরে মে মাসে যুক্তরাষ্ট্রে ইউজিন অগাস্টিন লসটি লাথাম পরিবারের জন্য ‘ইডোলোস্কোপ’ আবিষ্কার করেন । ১৮৯৪ সালের ৫ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটিতে তার ৪০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের অনেক ব্যবসায়ীর সামনে ‘মার্ভেলাস সিনেমাটোগ্র্যাফ’ প্রদর্শন করেন। ‘মার্ভেলাস সিনেমাটোগ্র্যাফ’ ছিল মাত্র এক মিনিটের একটি দৃশ্য। দৃশ্য ফ্ল্যাট হলেও বর্তমান চলচ্চিত্রের উন্নয়নে তার অবদান অসামান্য।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম