Home / নির্বাচিত সংবাদ / কোটির ঘরে “মইরা গেলে কানবা ঠিকই”
10

কোটির ঘরে “মইরা গেলে কানবা ঠিকই”

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১০ নভেম্বর ২০২১ | ২৫ কার্তিক ১৪২৮

8

“মইরা গেলে কানবা ঠিকই” দর্শকের ভালোবাসায় কোটি ভিউ অতিক্রম করলো।

“মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না/হাতের ধন ঠেললা পায়ে, আপন মানুষ খুজলা না।” মাত্র ক’দিন আগে HM Voice এ অবমুক্ত হয়। অবমুক্তির পরপরই গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।  প্রশংসায় ভাসতে থাকে পুরো নেটমাধ্যম। বলা যায়, এটি ঘিরে শুরু হয় নেটিজেনদের কাড়াকাড়ি! টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ, শেয়ার কমেন্ট আর ভালোবাসা প্রকাশ ঘটে ব্যাপকভাবে।

14

‘মইরা গেলে কানবা ঠিকই’ শিরোনামে গানটি গেয়েছেন  জনপ্রিয় এবং ভিন্নমাত্রিক কণ্ঠশিল্পী সাথী খান। জনপ্রিয় কবি এবং গীতিকার শেখ নজরুল-এর কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানচিত্রের ডিওপি এবং এডিটপরিচালনা করেছেন, সেজাত থান। এতে সাথী খানের সঙ্গে অভিনয় করেছেন নিউ সেনসেশন হুমায়ুন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাহবুব আহসান শিমুল, সহায়তা করেন, এখলাস খন্দকার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …