Home / নির্বাচিত সংবাদ / নেটিজেনের চোখ সাথি খানের নতুন গানে
00000000000

নেটিজেনের চোখ সাথি খানের নতুন গানে

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ৪ নভেম্বর ২০২১ | ১৮ কর্তিক ১৪২৮

তোমার দুখের দিনে আমি ছিলাম / সুখে আমায় খুঁজলে না….

21

আবার এলেন সাথি খান। HM Voice ইউটিউব চ্যানেলে নতুন গানে শ্রোতা-দর্শক বন্ধুদের মন জয় করতে। নিশ্চয়ই মনে আছে সেই গান, ‘মইরা গেলে কানবা ঠিকই’ যে গান ক দিনেই কোটির ঘরে ঠাঁই পাচ্ছে। তারই ধরাবাহিকতায় এবার তিনি গাইলেন ‘তোমার দুখের দিনে আমি ছিলাম’। অভিনয় করলেন এক মানবিক চরিত্রে। নার্স হয়ে দায়িত্ব পেলেন, এক প্রেমিক পাগলকে সুস্থ করে তোলার। সেই পাগলকে ভালোবাসার অভিনয়ে ভালোবাসতে গিয়ে, সত্যিকার ভালোবেসে ফেললেন সেই পাগলকে। পাগল ভালো হয়ে তাঁর নিজের প্রেমিকের কাছে ফিরে গেলো, এদিকে সাথি খান নিজেই পাগল হয়ে গেলেন ভালোবাসার প্রত্যাখানে। এভাবে গানচিত্রের কাহিনি আবর্তিত হয়েছে। গানটির ভিডিওচিত্রে শিল্পী সাথি খানের সাথে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল ও অভিনেতা সাদমান আবদুল্লাহ।

গানটি লিখেছেন, এ সময়ের আলোচিত গুণি কবি ও গীতিকার শেখ নজরুল। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার ও শিল্পী ফিদেল নঈম। তিনি এটির ভিডিও চিত্রও পরিচালনা করেছেন। গানটির অপূর্ব সঙ্গীত আয়োজন করেছেন, জনপ্রিয় কমপোজার রেজওয়ান শেখ। ডিওপিতে ছিলেন, আল আমীন হোসাইন। সার্বিক ব্যবস্থায় ছিলেন, মাহবুব আহসান শিমুল। গানটি প্রকাশিত হয়েছে। প্রিয় শ্রোতা-দর্শক HM Voice ইউটিউব চ্যানেলে এই অপূর্ব গানটি উপভোগ করতে পারবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …