Home / নির্বাচিত সংবাদ / ‘আন্ধার এ রাইতে’ বাবুগিরি ভরপুর
0232154

‘আন্ধার এ রাইতে’ বাবুগিরি ভরপুর

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১৪ নভেম্বর ২০২১ | ২৯ কার্তিক ১৪২৮

আন্ধার এ রাইতে/ তোমার কাছে যাইতে/ বন্ধুর মনটা খুব যদি চায়/ অকূল এ দরিয়া/ বুকেতে ভরিয়া/ উতলও ঢেউয়ে ভেসে যায়…..

00000000

HM Voice এ আজ অবমুক্ত হলো বিরহী গানের প্রিয়শিল্পী ফজলুর রহমান বাবুর নতুন গান ‘আন্ধার এ রাইতে’। কী যে এক সুরের যাদুতে আচ্ছন্ন গানটি, না শুনলে বোঝা সম্ভব নয়..! বলা যায় কণ্ঠ মাধুর্যের বাবুগিরিতে ভরপুর গান ‘আন্ধার এ রাইতে’। গানটি লিখেছেন-এ সময়ের সবচেয়ে ঋদ্ধ গীতিকার, কবি শেখ নজরুল। তাঁর লেখা গানের কথায় ভিন্নকিছু আবেদন থাকবে-সেটি বলার অপেক্ষা রাখে না।

Untitled-3

গানটির সুর করেছেন আরেক নীরিক্ষাধর্মী সুরকার ফিদেল নঈম। গানটির কমপজিশন করেছেন, এ সময়ের জনপ্রিয় মিউজিশিয়ান রেজওয়ান শেখ। গানটির সুন্দর মনোরম ভিডিও চিত্রের দৃশ্যায়ন হয়েছে কক্সবাজারের মনলোভা দৃশ্যপটে। এটির ডিওপিতে ছিলেন আলআমীন হোসাইন, অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল পিনু এবং অনামিকা। ভিডিও চিত্র পরিচালনা করেছেন, ফিদেল নইম। তত্ত্বাবধানে ছিলেন, মাহবুব আহসান শিমুল। গানটি দ্রুত শ্রোতা-দর্শকের মনে স্থান করে নিচ্ছে। এটির ব্যাপক জনপ্রিয়তাও লক্ষ্যণীয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …