মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আন্তর্জাতিক । ১৫ জুন ২০১৮ । ০১ আষাঢ় ১৪২৪

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। বাঙ্গালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। ১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে হিজ মাস্টার্স কোম্পানির ব্যানারে এই রেকর্ড প্রকাশ করা হয়। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।
এর পর ঈদ নিয়ে মনে রাখার মতো তেমন উল্লেখযোগ্য গান পাওয়া যায়নি। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ অমর গানটির পর ‘ঈদের ময়দান হোক জয়গান আয় মুসলমান কাঁধ মেলাই’ গানটি সেই অতৃপ্তি মেটাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
এখানে একটি দারুণ বিষয় লক্ষ্যণীয়- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-গানটি রচনা করেছিলেন- জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল। আর ‘ঈদের ময়দান হোক জয়গান আয় মুসলমান কাঁধ মেলাই’- গানটি রচনা করেন- কবি শেখ নজরুল। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ- গানটি প্রকাশ করেছিলো His Master Voice, ‘ঈদের ময়দান হোক জয়গান আয় মুসলমান কাঁধ মেলাই’ – প্রকাশ করছে Head Master Voice. প্রকাশকাল : ২০১৮ খ্রিস্টাব্দ।
‘ঈদের ময়দান হোক জয়গান আয় মুসলমান কাঁধ মেলা ’-গানটি উপভোগ করতে HM Voice ভিজিট করুন…
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম