Home / জাতীয় / এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগারগাঁও এলজিইডি সদর দপ্তরের চারতলার সেমিনার কক্ষে রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহব্যাপি (১৩ সেপ্টেম্বর-৪ অক্টোবর ২০২৬) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডি’র অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় চলমান কাজ এবং জলবায়ু সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর। এসময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 11 2254

আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ মাসস ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্ত্বরে …