Home / জাতীয় / এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ও সফটওয়্যার ডিজাইন প্রণয়ন বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত
29 6 25 22222222

এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ও সফটওয়্যার ডিজাইন প্রণয়ন বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) বিষয়ক দুটি কর্মশালা ২৯ জুন সোমবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অপরিহার্য। এলজিইডি দেশের গ্রামীণ ও শহর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রিলিক-এর এই ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)’ আমাদের প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। সভাপতির ভাষণে মোঃ আজহারুল ইসলাম বলেন, “যেকোনো টেকসই সফটওয়্যার বা সিস্টেমের মূল ভিত্তি হলো তার সঠিক অ্যানালাইসিস এবং নিখুঁত ডিজাইন। আজকের এই কর্মশালার মাধ্যমে যে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) চূড়ান্ত করা হচ্ছে তা ভবিষ্যতের একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে ভূমিকা রাখবে। ক্রিলিক-এর এই উদ্যোগ এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।”

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিঃ এর সফটওয়ার ডেভেলপার মোঃ শাহনেওয়াজ রাসেল, এজিএম মোঃ শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মোঃ নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) এর এসআরএস প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মাধ্যমে এই সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই হিসেবে গড়ে তোলা এই আয়োজনের প্রধান লক্ষ্য ছিলো।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মোঃ ওয়াহিদুজ্জামান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসডিআইআরআইআইপি) এর প্রকল্প পরিচালক মোঃ লতিফ হোসেন এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 6 6 26 6666

বীরগঞ্জে দেশি পটল চাষে সফল কৃষক আব্দুর রহিম

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | মাসস জেলার বীরগঞ্জ উপজেলায় কৃষি উদ্যোক্তা যুবক …