রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস
রূপগঞ্জে বেলদি বাজার-পালখান বাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন
২০২৫-২৬ অর্থবছরের GOBM কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বেলদি বাজার-পালখান বাজার সড়কের চেইনেজ ০০ মিটার থেকে ৫৩৭০ মিটার পর্যন্ত পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ (Periodic Maintenance) কাজ সম্পন্ন হয়েছে।
সড়কটির রোড আইডি ৩৬৭৬৮৩০০৩। ৫.৩৭ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সচল রাখতে নিয়মিতভাবে এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)। এলজিইডি এতো উন্নত ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করছে, তবু অভিযোগ কেনো পিছু ছাড়ে না!! এটা কি কোনো ষড়যন্ত্র নাকি সত্য, দ্রুত খতিয়ে দেখতে হবে!
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম