Home / ফটো গ্যালারি / এই প্রথম বিজ্ঞাপনে যুগলবন্দি জয় দীপা
dipa+joy+ad+mbd-5

এই প্রথম বিজ্ঞাপনে যুগলবন্দি জয় দীপা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০২ জুলাই ২০১৮ । ১৮ আষাঢ় ১৪২৫

নাজিম জয় ও দীপা খন্দকার এক হয়ে টিভি নাটক করেছেন অসংখ্য। নাটকের পাশাপাশি আলাদা আলাদা বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তারা। তবে এবারই প্রথম তারা দুজন একসঙ্গে একই বিজ্ঞাপনে কাজ করছেন।

ডেকো বিস্কুটের এ বিজ্ঞাপনচিত্রটির শুটিং রাজধানীর কোক স্টুডিওতে শুরু হয়েছে। ডট থ্রি’র ব্যানারে এটি নির্মাণ করছেন হাসিব।

এ বিজ্ঞাপন প্রসঙ্গে নাজিম জয় বলেন, ‘এটা ভালোলাগার বিষয়। অবশেষে দুই বন্ধু একই বিজ্ঞাপনে কাজ করছি। না হয় আফসোস থেকে যেতো। আরও ভালো লাগছে- এখানে আমার চরিত্রটি একজন উপস্থাপকের। আর দীপা হচ্ছে আমার অতিথি। বিজ্ঞাপনের গল্পটা এভাবেই সাজানো হয়েছে। আশা করছি, কাজটি ভালো লাগবে সবার।’

কথা প্রসঙ্গে জয় আরও জানান, টানা ১২ বছর পর তিনি কোনও বিজ্ঞাপনের মডেল হলেন এবার। ২০০৬ সালে সর্বশেষ মডেল হন ডাবল কোলা পানীয়র একটি বিজ্ঞাপনচিত্রে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.