Home / বিনোদন / নাটক / ঈদে ‘মোটর সাইকেল’ আনছেন চয়নিকা চৌধুরী
motorcycal+mbd

ঈদে ‘মোটর সাইকেল’ আনছেন চয়নিকা চৌধুরী

মাস্টারি বিডি
বিনোদন । ১৭ আগস্ট ২০১৮ । ০২ ভাদ্র ১৪২৫

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত একক নাটক ‘মোটর সাইকেল’। নাটকটি এবার ঈদুল আজহার অনুষ্ঠানমালায় দেশ টিভিতে প্রচার হবে।

‘মোটর সাইকেল’ নাটকটি রচনা করেছেন এজাজ মুন্না। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জোভান, স্নিগ্ধা মোমিনসহ আরো অনেকে।

স্নিগ্ধা মোমিন ‘মোটর সাইকেল’ সম্পর্কে বলেন, “নাটকটির গল্প একটু ভিন্ন ধরনের। অনেক ইমোশনাল একটি নাটক। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

নিম্নবিত্ত পরিবারের স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের গল্প। গল্পটা এরকম, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ও তার টাইপিস্ট বাবাকে কেন্দ্র করে। পিতা পুত্রের কাঙ্ক্ষিত অক্ষমতার মনস্তাত্বিক পীড়ন এই নাটকের মূল উপজীব্য।

নির্মাতা জানিয়েছেন, ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শুধুমাত্র দেশ টিভিতে প্রচার হবে নাটকটি।

সৌজনে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.