মাস্টারি বিডি
বিনোদন । ১৬ আগস্ট ২০১৮ । ০১ ভাদ্র ১৪২৫
নতুন প্রজন্মকে তাক লাগিয়ে দেওয়া সঙ্গীতশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহ। অনেকদিন চুপ করে থাকার পর অবশেষে মিউজিকে ফিরলেন তিনি। আর এই ফেরাটাকে উজ্জ্বল করে ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘রোমিও’।
‘রোমিও’র কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অনিক শাহানা।
প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে একদম মিউজিক ভিডিওসহ প্রকাশ পেয়েছে গানটি। আর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সঙ্গীতশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহ নিজেই।

জহির রায়হানের সিনেমাটোগ্রাফিতে ভিডিওটি নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল।
‘রোমিও’ সম্পর্কে আনিসা বলেন, ‘চমৎকার কথায় প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো গান ‘রোমিও’। আশা করছি বরাবরের মতো আমার এই গানটিও শ্রোতাদের ভাল লাগবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত গানটি যারা উপভোগ করেছেন তাদের অনেকেই ইতিবাচক অনুভূতি প্রকাশের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন। সবার ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে সামনে আরো ভাল ভাল গান নিয়ে আসার প্রত্যাশা করছি।’
সৌজন্যে : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম