Home / জাতীয় / ইসির রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আজ
ec+mbd

ইসির রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ জুলাই ২০১৭ । ০১ শ্রাবণ ১৪২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ বা কর্মপরিকল্পনা আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত থাকবেন বলে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু জানান।

km+nurul+huda+cec+mbd-ok

তিনি জানান, ‘রোডম্যাপটি গত ৯ জুলাই চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (আজ) এটি বই আকারে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে।’

রোডম্যাপ চূড়ান্ত করে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই বিকেল ৩ টা থেকে সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠক সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি পরিকল্পনা অনুযায়ী গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বাড়ি-বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে চলবে ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ১ জানুয়ারি ভোটার হালনাগাদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেয়া হবে বলেও সচিব জানান। আগামী মাস থেকে সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.