Home / প্রবাস / ইতালির আবরুজ্জো শহরে নারী সমিতির বনভোজন
italynarisamitypicnicmbd

ইতালির আবরুজ্জো শহরে নারী সমিতির বনভোজন

মাস্টারি বিডি ডটকম
প্রবাস । ১১ জানুয়ারি ২০১৭ । ২৮ পৌষ ১৪২৩

মজার ব্যাপার হচ্ছে- শীতের শুরুতে ইউরোপের বিভিন্ন শহরজুড়ে তুষারপাত হলেও ইতালির রোমে কোন তুষার নেই।

তুষারপাত দেখার জন্য ইতালির আবরুজ্জো শহরে বরফে আচ্ছাদিত পাহাড়ি এলাকা কাম্পো ডি ফেলেসিতে বনভোজনের আয়োজন করেছে  প্রবাসী নারীদের সংগঠন ‘মহিলা সমাজকল্যাণ সমিতি’।

সংগঠনের সভাপতি লায়লা শাহের নেতৃত্বে ইতালি প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা রোম থেকে বাসযোগে কাম্পো ডি ফেলেসির পাদদেশে যান।

সেখানে তুষারপাতের মধ্যে আনন্দ-উল্লাসে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা।

ক্যাবল-কারের মাধ্যমে এক পাহাড় থেকে অন্য এক পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন অনেকেই। শিশুদের বরফে স্কেটিংসহ এদিক-ওদিক ছুটে বেড়ানো ছিলো চোখে পড়ার মতো।

বনভোজনে অংশ নেন মহিলা সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি নার্গিস আক্তার, খান রিপন, শিমুল রহমান, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন রাহুল, খান রবিন ও  হুমায়ুন কবির।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

s+m+sultan+mbd

সুলতান জন্মজয়ন্তী

মাস্টারি বিডি | শান্তা ইসলাম শিল্পকলা | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ …

Leave a Reply

Your email address will not be published.