
মাস্টারি বিডি । আর কে রাজ
ফিচার । ২২ ডিসেম্বর ২০১৮ । ০৮ পৌষ ১৪২৫
An Apple a Day, Keeps the Doctor Away
ধারণা করা হয়, যে সমস্ত উদ্ভিদ সর্বপ্রথম চাষের আওতায় আসে আপেল তাদের মধ্যে অন্যতম। হাজার বছর ধরে নির্বাচনের মাধ্যমে এর মান উন্নত হয়ে আসছে।

ইতিহাসে আছে, আলেকজাণ্ডার দি গ্রেট সর্বপ্রথম ৩২৮ খ্রিষ্টপূর্বাব্দে কাজাখস্তানে খাটো প্রজাতির আপেল গাছ খুঁজে পান। যেসব তিনি মেসিডোনিয়াতে নিয়ে যান।

ইউকিপিডিয়া মতে, হাজার বছর ধরে এশিয়া এবং ইউরোপ জুড়ে আপেলকে গুরূত্বপূর্ণ খাদ্য উপাদান হিসেবে বিবেচনা করা হয়।

প্রবাদ আছে, আপেল সম্পর্কে একটা প্রবাদ আছে- ‘An Apple a Day, Keeps the Doctor Away. অর্থাৎ দিনে একটি আপেল খান, রোগ মুক্ত জীবন পান’

আপেলের পুষ্টিগুণ বহু। আপেলে প্রায় ৮০% ভাগ পানি থাকে- যা শরীরের জন্য অত্যন্ত দরকারি। তবে আপেল মূলত তার মিষ্টি স্বাদের জন্য জনপ্রিয়।

হাজার হাজার বছর ধরে এশিয়া এবং ইউরোপ জুড়ে আপেলের চাষ হয়ে আসছে এবং ইউরোপীয় বসতি স্হাপনকারীদের মাধ্যমে লাতিন আমেরিকায় এর পদার্পণ।

পুষ্টিবিজ্ঞানের রীতিতে সকাল বেলা আপেল খাওয়ার উপযুক্ত সময়। কারণ, আপেলের খোসা আঁশ ও পেকটিন সমৃদ্ধ। তাই সকালে ঘুম থেকে উঠে আপেল খাওয়া সবচেয়ে ভালো।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম