
মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ৩১ জুলাই ২০১৯ | ১৬ শ্রাবণ ১৪২৬
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল ঢালিউড কিংখ্যাত নায়ক শাকিব খানের নতুন ছবি ‘আগুন’-এর মহরত।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নব্য সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এফডিসিকে নতুন মডেলে ঢেলে সাজাতে হবে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলোচনা করেছি, আজকের এই চলচ্চিত্রের দুর্দিন সামনে থাকবে না।

‘আগুন’ ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম