Home / জাতীয় / হারিয়ে যাওয়া নদী : চত্রা
chatra+river+mbd

হারিয়ে যাওয়া নদী : চত্রা

মাস্টারি বিডি | বাঁধন খান
ফিচার | ঢাকা | ৩১ জুলাই ২০১৯ | ১৬ শ্রাবণ ১৪২৬

চত্রা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজবাড়ী জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৩ কিলোমিটার, গড় প্রস্থ ১৪ মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার।

chatra+river+mbd-2

চত্রা নদীটি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রবহমান সিরাজপুর হাওর নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এর জলধারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে প্রবহমান গড়াই নদীতে নিপতিত হয়েছে। নদীটি বর্তমানে প্রায় শুকিয়ে গেছে। এ নদীর কোনো শাখা-প্রশাখা নেই। যদিও বর্ষাকালে এ নদীর পানিপ্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। নদীটি জোয়ার-ভাটার প্রভাবে প্রভাবিত নয়।

chatra+river+mbd-3

তবে চলতি বছর চত্রা নদীর খননকার্য শুরু হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডটি নির্বিঘ্ন করতে পারলে চত্রা নদীটি প্রবহমান থাকবে। নদীর দুইপারের জনগোষ্ঠী হবে উপকৃত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 78888

অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published.