Home / জাতীয় / ‘আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ’
kader44

‘আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ নভেম্বর ২০১৬ । ০৯ অগ্রহায়ণ ১৪২৩

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে গণভবনে সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমানকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আইভীর পক্ষে নির্বাচনে একযোগে কাজ করার জন্য দলীয় সভানেত্রী নির্দেশ দেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.