Home / সাহিত্য / কবিতা / কবি নাজমুল হক নজীরের প্রথম প্রয়াণ বার্ষিকী আজ
nazmulhaquenazirmbd-f

কবি নাজমুল হক নজীরের প্রথম প্রয়াণ বার্ষিকী আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ নভেম্বর ২০১৬ । ০৯ অগ্রহায়ণ ১৪২৩

আজ ২৩ নভেম্বর (বুধবার) কবি নাজমুল হক নজীরের ১ম প্রয়াণবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে কবি পরোলোক গমন করেন। নাজমুল হক নজীর সত্তর দশকের অন্যতম কবি। ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর কবি ফরিদপুর জেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।

“স্লোগানের কবি” খ্যাত নাজমুল হক নজীরের কবিতায় উঠে এসেছে রোমান্টিকতা, দ্রোহ চিন্তা, গভীর জীবনবোধ এবং যাপিত জীবনের নানা অনুসঙ্গ। নাজমুল হক নজীর বিভিন্ন বিষয়ে লিখেছেন। তবে কবি ও সাংবাদিক হিসেবে তিনি পরিচিত। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই কবি তাঁর কবিতায় খোঁদাই করেছেন মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং তাঁর “কালো জোছনার এক চুমুক” কাব্যগ্রন্থে তুলে ধরেছেন যুদ্ধদিনের বর্ণনা। আর এ কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতায় রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। কবিতায় সহজ প্রকাশভঙ্গি নাজমুল হক নজীরের কবিতার একটি উল্লেখযোগ্য দিক।

কবি’র জনপ্রিয় কবিতা-  আয়নায় আপন অবয়ব, নোনা জলের বাসিন্দা, ভোর হতে আর কতোক্ষণ। কবি’র সবচেয়ে আলোচিত কাব্যগ্রন্থ “নোনা জলের বাসিন্দা”। আর এ কাব্যগ্রন্থের বহুলপঠিত পঙক্তি- “তোমাকে পাওয়া আজ শক্ত কাজ/ তার চেয়ে জানুক দেয়াল/ জানুক রাজপথ/ ভালোবাসার পদাবলি নিয়ে/ এই পথে এই খানে ভীড় করেছি কতোবার”।

এছাড়া “স্বৈরিণী স্বদেশ”, “কালো জোছনার এক চুমুক”, “কার কাছে বলে যাই”, “ঘুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ”, “স্বপ্ন বাড়ি অবিরাম”, “এভাবে অবাধ্য রঙিন”, “ভিটেমাটি স্বরগ্রাম” প্রভৃতি কাব্যগ্রন্থ।

“সাধনার ফসল”, “আবার শ্লোগান”, “ইষ্টি কুটুম মিষ্টি কুটুম” কবি’র ছড়ার বই ও সম্পাদিত গ্রন্থ- গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা এবং ফরিদপুর অঞ্চরের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ- “আমাদের ফরিদপুর-১ অঞ্চল”।

কবি’র  ৮টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। সনাতন ধর্মে বিশ্বাসীদের মধ্যে মতুয়া মতবাদে অনুসারীগণের জন্য কবি বেশকিছু গান লিখেছেন। জীবদ্দশায় কবি’র শ্রেষ্ঠ সম্মাননা- ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার। এছাড়া কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক প্রভৃতি।

নাজমুল হক নজীরের ১ম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার অডিটোরিয়ামে আলোচনা সভা ও তাঁর কবিতা পাঠের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করবে কবি নজীর একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান আলোচক ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিপিএম পিপিএম কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিশেষ অতিথি বিটিভি’র মহাপরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দৈনিক আমাদের সময়-এর শিল্প সম্পাদক শিল্পী রাজিব রায়, আরএমজিবিডি নিউজ২৪ডটকম-এর সম্পাদক কবির আহম্মেদ লিনজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কবি নাজমুল হক নজীর একাডেমির সভাপতি এস এম মফিজুর রহমান।

-আর কে রাজ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.