Home / অপরাধ / কুষ্টিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ : ২ ডাকাত নিহত
bandukjuddombdok

কুষ্টিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ : ২ ডাকাত নিহত

মাস্টারি বিডি ডটকম
কুষ্টিয়া । ২৯ অক্টোবর ২০১৬ । ১৪ কার্তিক ১৪২৩

শুক্রবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানেলপাড়ায় পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা।

গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল কামরুল ইসলাম জানান, তাদের কাছে খবর আসে মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত সড়কে গাছের গুড়ি ফেলে ওই সড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি করছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা ইনচার্জ কাজী জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ডাকাতদের চারিদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টাব্যাপী পুলিশ-ডাকাতের মধ্যে গুলিবিনিময় চলে। এরই এক পর্যায়ে গুলি বর্ষণ করতে-করতে ডাকাতরা ঘটনাস্থল থেকে পিছু হটতে থাকে। ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চালাতে থাকে। পুলিশ তল্লাশীকালে রাস্তার ধারে গুলিবিদ্ধ দুই ডাকাত সদস্যের লাশ পড়ে থাকতে দেখে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র।

পুলিশ নিহত দুই ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত দুই ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি এখন পর্যন্ত।

তবে ওসি জালাল উদ্দিন জানান, নিহতের পরিচয় উদ্ধারের জোর চেষ্টা চলছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.