মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৭ । ১৩ কার্তিক ১৪২৪
কাঁধের অস্ত্রোপচারের কারণে খেলতে পারেননি গত বিপিএল আসরে। এবারও শঙ্কায় তার খেলা। তিনি আছেন পুনবার্সনে। খেলার চেয়ে পুনর্বাসনেই তাকে থাকতে হচ্ছে বেশী।

চলতি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে ওয়ার্ম-আপে চোট পান মুস্তাফিজ। পুরো সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। চোট আর আঘাত ক্রিকেটাদের থাকে। তবে মুস্তাফিজের ক্ষেত্রে বেশী দেখা যাচ্ছে। একের পর এক চোটে মুস্তাফিজের মানসিকভাবে ভেঙে পড়ারই কথা। তবে আশার কথা হচ্ছে মুস্তাফিজ ইতিবাচকই আছেন।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। মুস্তাফিজের রাজশাহী কিংসের হয়ে খেলার কথা। কিন্তু সেটা হবে না বলেই আপাতত মনে হচ্ছে। ছেলেটার ফাড়া কাটুক বাংলাদেশের ক্রিকেটে তার প্রয়োজন খুব বেশী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম