Home / উদ্যোগ / ফিরতি হজফ্লাইট শুরু
ফাইল ফটো
ফাইল ফটো

ফিরতি হজফ্লাইট শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ সেপ্টেম্বর ২০১৭ । ২২ ভাদ্র ১৪২৪

চলতি বছরের ফিরতি হজফ্লাইটের কার্যক্রম আজ বুধবার থেকে শুরু এবং তা ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় ১৬৯টি ফিরতি হজফ্লাইট, ১৪৯টি ডেডিকেটেড এবং ৩০টি সিডিউলড ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘকায় বোয়িং-৭৭৭ বিমানের মাধ্যমে ফিরতি হজফ্লাইটসমূহ পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।’

ইকোনোমিক ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৬ কেজি পণ্য বিনা শুল্কে বহন করতে পারবেন।

বাংলাদেশ হজ কর্তৃপক্ষ আলাদাভাবে হজযাত্রীদের জন্য পবিত্র জমজমের পানি আনবে। হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিজনকে ৫ লিটার করে জমজমের পানি দেয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরবে হজব্রত পালন করেন। তাদে মধ্যে অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.