মাস্টারি বিডি ডটকম
শেখ নজরুল । ০৪ সেপ্টেম্বর ২০১৭ । ২০ ভাদ্র ১৪২৪

শেষ হয়ে এলো জল থৈ থৈ বৃষ্টি
নতুন আলোর বিষ্ময়ে জাগে প্রাণ
মাটির সোঁদাগন্ধ লাগে কী যে মিষ্টি
শরতের শুভ্র ঠোঁটে বাজে মেঘেদের গান।

হঠাৎ ভেঙে গেছে মেঘ আর সূর্যের
আলো-আঁধারির লুকোচুরি খেলা
ফিরে এসো, ফিরে এসো-
ফিরে এসো একবার হারানো ছেলেবেলা।

চলো মাখি, জনালায় উঁকি দেওয়া
চিকচিকে ঝলমলে মেঘভাঙা রোদ্দুর
মন নাচে, প্রাণ নাচে, হৃদয়ের খুব কাছে
আকাশের সারাগায় শরতের বাজে সুর!

এসো হে শৈশব, ফিরে এসো, ফিরে এসো
তোমাকে সাথে নিয়ে স্মৃতির উঠোনে যাবো
এসো এসো, ফিরে এসো নিষ্পাপ ছেলেবেলা
তোমার সঙ্গে আবার, ভোরের শিউলি কুড়াবো।

এবার শরতে কি জানি কেনো, স্বপ্ন গেছে বেড়ে
তোমার সঙ্গে যাবো, ঋতুহীন এ শহর ছেড়ে

সাদা মেঘের পাখায় ভেসে ফিরে যাবো শৈশবে
জানি, কাশবনঘেরা প্রিয় নদীটির সাথে দেখা হবে!

কবিতা ।। শরৎ সম্মোহন ।। শেখ নজরুল
ছবি ।। সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম