Home / উদ্যোগ / বেকার যুব সমাজের হাতকে কর্মীর হাতে পরিণত করছে আউট সোর্সিং
outsorcing+joypurhat+mbd

বেকার যুব সমাজের হাতকে কর্মীর হাতে পরিণত করছে আউট সোর্সিং

মাস্টারি বিডি ডটকম
জয়পুরহাট । ০৫ সেপ্টেম্বর ২০১৭ । ২১ ভাদ্র ১৪২৪

জয়পুরহাটে লার্নিং এন্ড আনিং বিষয়ক এক সেমিনারে বক্তারা বলেছেন, লক্ষ লক্ষ বেকার যুব সমাজের হাতকে কর্মীর হাতে পরিণত করছে আউট সোর্সিং।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংবাদ বাসস-এর।

জেলা রোভার স্কাউটস এবং ফ্রি-ল্যান্সার’স প্লাটফর্ম ও লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় যুব সমাজকে ‘আউট সোর্সিংয়ে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক ওই সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন এবং মূল বিষয় উপস্থপান করেন ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মীর্জা আলী আশরাফ। জেলা প্রশাসকের সহকারি কমিশনার আলপনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুদার, অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রমুখ।

লক্ষ লক্ষ বেকার যুব সমাজের হাতকে কর্মীর হাতে পরিণত করছে আউট সোর্সিং উল্লেখ করে বক্তারা বলেন, নিজস্ব পুঁজি ছাড়াই বেকার যুব সমাজের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে আউট সোর্সিং। যেখানে কাজের কোন শেষ নাই। আইসিটি জ্ঞানসম্পন্ন যে কেউ আউট সোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে কোটি কোটি টাকা আয় করতে পারেন। এবার ৪০ হাজার বেকার যুব সমাজকে ১২ ধরনের এডভান্স আউট সোর্সিংয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে সেমিনারে জানানো হয়। এরমধ্যে শতকরা ২০ ভাগ থাকবে নারী।

সেমিনারে জেলা রোভার স্কাউটসের শতাধিক সদস্যসহ আউট সোর্সিংয়ে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠানের আরো ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 10 25 4

কুমিল্লার নারীদের হাতে বানানো মোবাইল যাচ্ছে বিদেশে

ঢাকা, শনিবার ১৮ অক্টোবর ২০২৫ মাসস কুমিল্লা সদর উপজেলার পিয়ারাতলী গ্রামের পাশ ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে থাকা …

Leave a Reply

Your email address will not be published.