Home / উদ্যোগ / ‘সৈয়দ শামসুল হক স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে’
syad+shamsul+hoque+memorialhall+mbd

‘সৈয়দ শামসুল হক স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে’

মাস্টারি বিডি ডটকম
কুড়িগ্রাম । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতি ও কর্মকে অম্লান করে রাখতে জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে তাঁর সমাধিস্থলের পাশে স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে।
তাঁর লেখা গ্রন্থ, রচনা ও কর্ম সম্পর্কে মানুষ যাতে যুগ যুগ ধরে জানতে পারে সেজন্য এ স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বুধবার দুপুরে জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে সৈয়দ শামসুল হকের সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, স্থানীয় সুধীজনদের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবিত এই সমাধি স্মৃতিকেন্দ্রে বিভিন্ন বিষয় সংযোজন করা হবে।

মন্ত্রী বলেন, দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে মন্ত্রণালয়ের উদ্যোগে মেলা হয়। সৈয়দ হকের স্মরণে তার জন্মদিনে এমন মেলা আয়োজনের পরিকল্পনা সরকারের রয়েছে।

syedshamsulhaquembd

পরে মন্ত্রী কুড়িগ্রাম সরকারি কলেজ পরিদর্শন ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই স্মৃতিকেন্দ্র নির্মাণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, স্থপতি রবিউল হুসাইন, কবি পত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।

গত বছরের ২৭ সেপ্টেম্বর সব্যসাচী লেখক সৈয়দ হক প্রয়াত হন। তার অন্তিম ইচ্ছে অনুযায়ী তাকে কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের কাছে সমাহিত করা হয়। এই সমাধিকে ঘিরে একটি স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে।

ইতোমধ্যে মাটি পরীক্ষা ও ডিজাইনের কাজ করা হয়েছে। ডিজাইন করেছেন স্থপতি রবিউল হুসাইন। এতে আর্কাইভ, লাইব্রেরী, অডিটরিয়ামসহ সাংস্কৃতিক চর্চার জন্য নানা আয়োজন থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.