Home / আন্তর্জাতিক / কানাডায় বেকারত্বের হার নয় বছরের মধ্যে সবচেয়ে কম
canada+mbd

কানাডায় বেকারত্বের হার নয় বছরের মধ্যে সবচেয়ে কম

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

কানাডায় জুলাই মাসে বেকারত্বের হার ০.২ শতাংশ কমে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় নয় বছরের মধ্যে এটাই বেকারত্বের সর্বনিম্ন হার। অতিসম্প্রতি দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।

স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, জুলাই পর্যন্ত গত ১২ মাসে কর্মসংস্থান বেড়েছে ২.১ শতাংশ। অর্থাৎ কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার।

জুলাই মাসে অর্থনীতিতে ১১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
খুচরা, পাইকারী, তথ্য ও বিনোদন খাতে কর্মসংস্থান বেড়েছে।
এছাড়া ৫৫ বছর ও আরো বয়স্ক নারীদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
সরকারি সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের অক্টোবর মাসের পর ৬.৩ শতাংশই সবচেয়ে কম বেকারত্বের হার। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.