Home / আন্তর্জাতিক / সিরিয়া ও ইরাকে সহযোগিতা বাড়ানোর প্রশ্নে ট্রাম্প-ম্যাঁক্রো আলোচনা
trump+phone+mbd

সিরিয়া ও ইরাকে সহযোগিতা বাড়ানোর প্রশ্নে ট্রাম্প-ম্যাঁক্রো আলোচনা

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ০৫ আগস্ট ২০১৭ । ২১ শ্রাবণ ১৪২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ও ইরাকের চলমান সংকট নিয়ে সহযোগিতা বাড়ানো প্রশ্নে শুক্রবার টেলিফোনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করেন। খবর এএফপি’র।

ফনোলাপের ব্যাপারে হোয়াইট হাউজ জানায়, এ সময় দুই নেতা ‘ইরানের ক্ষতিকর প্রভাব মোকাবেলার’ ব্যাপারেও কথা বলেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলা ইস্যুতে ট্রাম্প ও ম্যাঁক্রো একমত হন যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবশ্যই ‘ভেনিজুয়েলার জনগণের অধিকার পুনর্বহাল’ করতে হবে।

ভেনিজুয়েলার বিতর্কিত নতুন সাংবিধানিক গণপরিষদের আইনগত বৈধতা প্রশ্নে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই শুক্রবার এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

ট্রাম্প ও ম্যাঁক্রো উত্তর কোরিয়া প্রশ্নে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও আলোচনা করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.