Home / মিডিয়া / তীরবেঁধা পাখি নিরাপদে আছেন
2013-01-11-17-17-09-50f0491527cc6-untitled-1

তীরবেঁধা পাখি নিরাপদে আছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ জুন ২০১৭ । ১৪ আষাঢ় ১৪২৪

নতুন কোনো ঘটনা নয়। ফেসবুকে মাঝে মাঝে জ্যান্ত মানুষের মৃত্যুখবর আসে।কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর মৃত্যু নিয়ে গুজব উঠেছিলো। আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এমনই এক গুজব প্রকাশ পেলো। যা নিয়ে স্বয়ং শিল্পীই ক্ষুব্ধ হয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে শিল্পীকে নিয়ে নানা ধরণের শোকজ্ঞাপন প্রকাশ পেয়েছে। কেউ কেউ লিখেছেন, ‘তীরবেঁধা পাখি আর গাইবে না গান‘ বা ‘চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়–আমরা শোকাহত‘।

সূত্রমতে, এ ব্যাপারে লেক গার্ডেন্সের বাড়িতে ৮৫ বছরের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ভালো আছেন।

এমনকি চল্লিশ বছর ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালনকারী স্বপন মুখোপাধ্যায়ও জানিয়েছেন, সন্ধ্যাদি ভালো আছেন এবং সুস্থ অছেন। বিষয়টি জেনে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্ত-শ্রোতাদের আত্মায় প্রাণ ফিরেছে।

About Shekh Nazrul

Check Also

8 8 8 8 8

জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক

শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published.