Home / এই দিন / তবুও বাবা দিবস আসে
img-20151226-wa0006

তবুও বাবা দিবস আসে

মাস্টারি বিডি ডটকম ।। শেখ নজরুল
ঢাকা । ১৮ জুন ২০১৭ । ০৪ আষাঢ় ১৪২৪

cms.somewhereinblog.net

আজ বাবা দিবস। বিশ্ব বাবা দিবস, নাকি বাবার বিশ্ব দিবস; আমি ঠিক জানি না! কারণ আমার জানার প্রয়োজন পড়েনি, তাতে কি? কারো না কারো তো পড়ছে, পড়েছে!

কেমন আছেন আপনার বাবা? তিনি কি বেঁচে আছেন? নাকি স্বর্গীয় হয়েছেন?  বেঁচে থাকলে, আজ তার সঙ্গে আপনার কি কথা হয়েছে? তার শরীর কেমন? তাঁর প্রয়োজনীয় অষুধপথ্য আছে তো? আর বেঁচে না থাকলে তাঁর কবরটি টিকে আছে তো? পরিচ্ছন্ন আছে তো? কবরের ওপর কোনো ফুল ফোটে? নাকি বিবর্ণ ঘাসের বিস্তার! নাকি কবরের অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না!

মনে কি আছে কোন শশ্মানে আপনার বাবার শব দাহ করা হয়েছিলো? তারিখটা মনে আছে তো? আপনার বাবা কি আপনার সঙ্গেই থাকেন? থাকলে তিনি ঠিকমতো খাবার পান তো? ঘুমোনোর জায়গা পান তো? নাকি আবার বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন? নাকি খোঁজই রাখেন না, কোথায় আছেন, কেমন আছেন?

তবুও বাবা দিবস আসে, আর আমরা বাবাকে কাবার মতো স্মরণে-সম্মানে চেতে উঠি মেতে উঠি। মেতে ওঠা ভালো তবে তবে সত্যি জানতে হবে-কেমন আছেন বাবারা? কেমন আছেন তারা?

About Shekh Nazrul

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.