Home / জাতীয় / শিক্ষামন্ত্রী কমনওয়েলথ অব লার্নিংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত
nurulislamnahideduministermbdsingel

শিক্ষামন্ত্রী কমনওয়েলথ অব লার্নিংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ জুন ২০১৭ । ০৪ আষাঢ় ১৪২৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমনওয়েলথ অব লার্নিংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অব লার্নিং (সিওএল)-এর ৩৪তম বোর্ড অব গভর্নরস্-এর সভার দ্বিতীয় দিনে শনিবারে বোর্ড অব গভর্নরস্ কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি মনোনয়ন করা হয়।

দ্বিতীয় দিনের সভায় কমনওয়েলথ অব লার্নিংয়ের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
এসময় শিক্ষামন্ত্রী অনলাইনভিত্তিক উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সুপারিশ করেন।

তিনি বলেন, কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কার্যকর ভূমিকা এবং শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকের দক্ষতা, আত্মনিবেদন, প্রতিশ্রুতি, সততা ও নৈতিক মূল্যবোধের ওপর জোর দিয়ে দক্ষ ও সৎ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য কমনওয়েলথ অব লার্নিংয়ের কর্মপন্থা নির্ধারণ করা উচিত।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম, উদ্যোগ ও কর্মপন্থা নির্ধারণে ক্রমপরিবর্তনশীল প্রযুক্তিকে সম্পৃক্ত করতে হবে।
সভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর কর্মপন্থা নির্ধারণী সকল সুপারিশ যথাযথ গুরুত্বের সাথে নথিভুক্ত করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.