Home / আন্তর্জাতিক / ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৫ জনের মৃত্যু
Madhya+Pradesh+Firecracker+Factory+Fire+mbd

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৫ জনের মৃত্যু

মাস্টারি বিডি ডটকম
নয়াদিল্লি । ০৮ জুন ২০১৭ । ২৫ জৈষ্ঠ্য ১৪২৪

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ পাঁচজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৪৩৭ কিলোমিটার দক্ষিণপূর্বে বালাঘাট জেলার খাইরি গ্রামে ওই আতশবাজির কারখানায় বুধবার রাতের এ অগ্নিকাণ্ডের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

Fire+explosion

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।

বালাঘাট জেলা কালেকটর ভরত ইয়াদেভ সিনহুয়াকে বলেন, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন হাসপাতালে মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ালো।

কর্মকর্তারা জানান, কারখানার ধ্বংসস্তুপের ভেতর থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে।
তারা আরো জানান, অগ্নিকাণ্ডের সময় বৈধভাবে পরিচালিত এ কারখানার ভিতরে ৪০ জনেরও বেশি কর্মী ছিল। এদের বেশীর ভাগই নারী কর্মী।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.