মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ মে ২০১৭ । ১৩ জৈষ্ঠ্য ১৪২৪
রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও আজ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি অথবা শিলা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ।
এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বহমান তাপমাত্রার প্রবণতা কমতে পারে ।
আগামী ৭২ ঘন্টায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আজ শনিবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। অপর একটি লঘুচাপ বঙ্গোপসাগরে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে আবহাওয়া অফিস জানায়।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম